ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ১১, সবাই আশংকাজনক

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জনসহ ১১ জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে পাঁচজন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ১০ জনেরই শ্বাসনালি পুড়ে গেছে এবং সবার অবস্থা আশংকাজনক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দগ্ধদের স্বজনরা জানান, তারা সবাই রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘরের ভেতর আগুন ধরে যায়। ঘরে থাকা তিনটি পরিবারের সবাই দগ্ধ হন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও ফয়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে গ্যাসের চুলা লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ১১, সবাই আশংকাজনক

সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪