ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

গাইবান্ধার সব থানার ওসি বদল

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৪৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলার ৭টি থানার ওসি ও পুলিশ পরিদর্শক পদে কর্মরত সবাইকে একযোগে বদলি করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে গাইবান্ধা জেলা পুলিশকে ঢেলে সাজাতে এবং জনবান্ধব করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রজ্ঞাপনে আগামী ২ অক্টোবরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গাইবান্ধায় একযোগে সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এটাই সবচেয়ে বড় পরিবর্তন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানাকে পুলিশ ট্রেনিং সেন্টার রংপুরে বদলি করা হয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম পিপিএম’কে টুরিস্ট পুলিশে, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলামকে পিবিআই, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামানকে রাজশাহী রেঞ্জে, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলামকে রাজশাহী রেঞ্জে, পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. আজমিরুজ্জামানকে টুরিস্ট পুলিশে এবং ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজিফুজ্জামান বসুনীয়াকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ মোশাররফ হোসেন, পিপিএম-সেবা যোগদান করেন। তার যোগদানের ২৯ দিনের মাথায় একসাথে সাত থানার ওসিকে বদলি করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধার সব থানার ওসি বদল

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪