ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন

আত্রাইয়ে নারী ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় মঙ্গলবার (৪ঠা মার্চ) সকাল ১১টায় সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য অফিসার দিলরুবা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন।

তিনি তার বক্তব্যে নারীদের ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন,”বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীদের ক্ষমতায়নের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এই প্রযুক্তির মাধ্যমে নারীরা শুধু শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারে।নারীদের অংশগ্রহণ ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন। তিনি বলেন,”নারীদের ক্ষমতায়নের জন্য স্থানীয় সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে।

নারীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলেই তারা সমাজে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে।”এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, উপজেলা তথ্য সেবা সহকারি মোছাঃ মিনুয়ারা খাতুন,এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্রাইয়ে নারী ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫