সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক অঞ্চলে আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন,বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসতে পারে ইউএই’র বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ খাসেফ আলহামউদির সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই আহবান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতের কিছু মন্ত্রী খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করার নতুন উপায় খুঁজবেন।




















