ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে নকশা প্রণয়ন, পরিকল্পনা ও কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পানি সম্পদ ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানান, তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়নে বাংলাদেশের একটি মহাপরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের নকশা প্রণয়ন, বাস্তবায়ন পরিকল্পনা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তায় চীন আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগে যৌথ সম্ভাব্যতা যাচাই (জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি) করা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন। পাশাপাশি নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থা ও নদীকেন্দ্রিক উন্নয়ন নিয়েও সহযোগিতার বিষয় আলোচনা হয়েছে।

মাহদী আমিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। তবে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে। বৈঠকে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি, নতুন বাজার তৈরি এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহযোগিতা বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন

সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬