যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যাবসায়ি রিপন আটক

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
যশোরে ২৭ হাজার পিচ ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৩০ আগস্ট ( রোববার) বিকাল সাড়ে ৩টার দিকে শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করেন।
আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাবারুন পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো, মিরাজুল ইসলাম যশোর কোতোয়ালি থানায় এক পিস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মিরাজুল ইসলাম বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল মাদকের বড় একটি চালান হাত বদল হবে। এমন খবরের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ঝুমঝুমপুর বটতলা এলাকায় রিক্সায় যাওয়ার সময় রিপনকে আটক করে। তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিচ উদ্ধারসহ তাকে আটক করেন।
প্রেসব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার “খ’ সার্কেল মো.মুন্না বিশ্বাস, কোতোয়ালি থানার ওসি মাসুম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল।
পুলিশের মুখপাত্র বলেন, আটক রিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।






















