সংবাদ শিরোনাম ::
ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
লোকসভা নির্বাচনের পর ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
চলতি বছরের জুনের শেষে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী কাছে। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন ভারতের নির্বাচনের পর।
তিনি বলেন, আগামী ৭-৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন। সেই সময় দু’দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।
























