সংবাদ শিরোনাম ::
গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গার হরিনচড়ায় গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছে। এ সময় ট্রাক থেকে ছিটকে পড়ে হেলপারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।
শনিবার (২৯ জুন) ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মোরসালিন চাঁপাইনাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মো. তাজউল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, শনিবার ভোরে ঢাকা থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাওয়ার পথে লেন ছেড়ে ডান পাশে গাছে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো বলেন, ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে।


















