সংবাদ শিরোনাম ::
ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা, জানালেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদকে কেন্দ্র করে বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায় করা হলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে রাজারবাগে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ঈদযাত্রায় কোন পরিববহনে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে ৯৯৯ নম্বরে ফোন দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আইজিপি বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি রোধে সব বাহিনী কাজ করা হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতু মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সভা শেষে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে পর্যটন এলাকাগুলোয় নিরাপত্তা জোরদার করা হবে।






















