ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৬ বছরে ‘বাংলাদেশ প্রতিদিন’, যশোরে ইফতার মাহফিল

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সবচে’ বেশি প্রচারিত জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশ শান্তনু ইসলাম সুমিত, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্জ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সফলতার সাথে বাংলাদেশ প্রতিদিন দেশের সবচে’ বেশি প্রচারিত পত্রিকায় পরিণত হয়েছে। আগামিতে এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশ প্রতিদিন আগামিতেও দেশ ও জনগণের কল্যাণে অবদান রেখে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে একই স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে যশোরে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৬ বছরে ‘বাংলাদেশ প্রতিদিন’, যশোরে ইফতার মাহফিল

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫