ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন

কারাগারে অবৈধ-বেআইনী লেনদেন, ছাত্র-জনতার বিক্ষোভ

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অবৈধ-বেআইনী লেনদেনের বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা কারাগারের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে জেল সুপার ও জেলারের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। কারাগারে সিট বানিজ্যসহ বিভিন্ন বন্দিদের কাছে আইনের দোহাই দিয়ে টাকা আদায় করা হচ্ছে। এর নির্দিষ্ট পরিমাণ টাকা কারা কর্তৃপক্ষের পকেটে যায়। অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। আগামী সাত দিনের মধ্যে সকল অনিয়ম-দুর্নীতি ও অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ন আহ্বায়ক আহমেদ ইমতিয়াজ পারভেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আশিক তানভির, সদস্য সচিব মো. পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোতাসিন বিশ্বাস, নিরাপদ সড়ক আন্দোলনের নেতা সাদ হোসেন মুজাহিদসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারাগারে অবৈধ-বেআইনী লেনদেন, ছাত্র-জনতার বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫