ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনসনের বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, ৫৫০ কোটি ডলারে সমঝোতা! লিখিত আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘আরশোলা’ নেতার সয়াবিন তেলেও মাইক্রোপ্লাস্টিক, লিটারে মিলল ৫৪ হাজার প্লাস্টিক কণা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের জোর গুঞ্জন, নেতৃত্বে আসতে পারেন কারা? ৭ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এমপি গোলাম রসুল গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন দিন ভারি বৃষ্টির শঙ্কা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরউদ্দীন ৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন

পাঁচ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৫ ঘণ্টা ধরে চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।

অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষিণকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও এপিবিএন সদস্যরা।

উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে– যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪