ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনসনের বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, ৫৫০ কোটি ডলারে সমঝোতা! লিখিত আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘আরশোলা’ নেতার সয়াবিন তেলেও মাইক্রোপ্লাস্টিক, লিটারে মিলল ৫৪ হাজার প্লাস্টিক কণা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের জোর গুঞ্জন, নেতৃত্বে আসতে পারেন কারা? ৭ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এমপি গোলাম রসুল গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন দিন ভারি বৃষ্টির শঙ্কা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরউদ্দীন ৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন

লিখিত আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘আরশোলা’ নেতার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলাগুলো প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে লিখিত নিশ্চয়তা না পাওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে দিল্লিসহ দেশজুড়ে আবারও বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।

মঙ্গলবার গভীর রাতে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার ছাত্র ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে দিল্লিসহ বিজেপি ও এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিয়েছিল।

তার দাবি, গত শনিবার প্রকাশ্যে দেওয়া ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মঙ্গলবার পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগ পর্যন্তও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লিখিত নিশ্চয়তা দেওয়া হয়নি।

সৌরভ দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় সরকারি প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে তাকে সুপ্রিম কোর্টের একটি নির্দেশনা দেখানো হয়। তার ভাষ্য অনুযায়ী, ওই নির্দেশনার চতুর্থ ধারায় আগে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। সরকারি প্রতিনিধিরা এ বিষয়টি তুলে ধরে জানান, মামলাগুলো বর্তমানে বিচারাধীন।

তবে সৌরভ দাসের দাবি, তিনি সরকারের কাছে জানতে চেয়েছিলেন, আগের প্রতিশ্রুতি লিখিতভাবে দেওয়া হবে কি না। কিন্তু এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাননি।

এর পর কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ছাত্রসমাজের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করা হলে তা দেশের তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। এমন পরিস্থিতি তৈরি হলে সিজেপি দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, সৌরভ দাসের এসব অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিখিত আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘আরশোলা’ নেতার

সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬