পুলিশ নিয়োগে প্রক্সি দেওয়ায় আটক তিন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। আজ ২৭ নভেম্বর (সোমবার) যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে পুলিশ তাদের আটক করেন।
আটকৃতরা হল, শিপন হোসেন রাসেল(২২) জামালপুর জেলার বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মিলনের ছেলে, সামিউল হক(৩০) শেরপুর জেলার শ্রী বর্দি উপজেলার গৌর জরিনা গ্রামের ছবর আলীর ছেলে ও সরোয়ার হোসেন(২৮) নেত্রকোনা জেলা সাদরের দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা ছিল । যশোর শহরের আব্দুর রাজ্জাক কলেজে সকাল ১০টা থেকে সাডে ১১টা পর্যন্ত পুলিশ নিয়োগ নিয়োগের লিখিত পরীক্ষা চলছিল। পরীক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রকৃত পরীক্ষার্থী আলিমুল কিন্তু তার স্থলে পরীক্ষা দিচ্ছে শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেল পরীক্ষার্থী তার স্থলে পরীক্ষা দিচ্ছে শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছে সানোয়ার হোসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতি অভিযোগ এনে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

























