ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন

সরকার লুৎফর রহমান, গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন এর বিরুদ্ধে রিট দায়ের পর হাইকোর্টের নির্দেশে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন ।

হাইকোর্টের একটি রিটে রায়ের নির্দেশেনায় তিনি স্বপদে বহাল হন এরপর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। হাইকোর্টের নির্দেশে চেয়ারম্যান পদ ফিরিয়ে পাওয়ার এ বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম।  

উল্লেখ্য, বোনারপাড়া ইউপির ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব আনেন। অনিয়ম ও অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিগত ২১ অক্টোবর এক প্রজ্ঞাপনে বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করেন। জনসেবা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য উপজেলা প্রশাসন প্যানেল চেয়ারম্যানকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে। ইউ পি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন এ ব্যাপারে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। যার নং ১২৪৫৬/ ২৪ তারিখ ৫/১১/২৪ ইং। হাইকোর্ট শুনানিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করে নাছিরুল আলম স্বপনকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪