ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

গোয়াইনঘাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইদুল ইসলাম’র নেতৃত্বে উপজেলা সদর, রাধানগর বাজার, জাফলং বাজার ও মামার বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করাসহ ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা পরিসংখ্যাণ অফিসার ফয়সাল আহমদ, স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার এএসআই প্রভাকর বড়ুয়াসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বাজার মনিটরিং এর বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় এবং দোকানিরা যাতে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোয়াইনঘাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪