ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ ৬ আগস্ট থেকেই মানুষের ওপর জুলুম শুরু করেছে সরকার: জামায়াত আমির দেশে ফিরবেন না শেখ হাসিনা, ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা

মাছ ধরতে যাওয়ার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাকলু মাঝি (৩৬) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলুসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে তারা উপজেলার আমতলী গ্রামে পৌঁছলে বজ্রপাতের শিকার হয়। এতে পাকলু ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় তার সাথে থাকা অপর দুই জেলে সামান্য আহত হয়।নিহত পাকলুর স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃস্বত্তা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, বিষয়টি কেউ থানাকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাছ ধরতে যাওয়ার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪