ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা

বেসরকারি চ্যানেলে সম্প্রচার হবে না বিটিভির খবর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় সম্প্রচারের প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।

ওই আদেশে বলা হয়েছে, বিটিভি’র দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির এ আদেশে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সরকারি নির্দেশে এতোদিন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিটিভির দুপুর ২টার খবর প্রচার হতো। সরাসরি না হলেও রেকর্ড করা ২টার খবর দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো সুবিধাজনক সময়ে প্রচার করত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেসরকারি চ্যানেলে সম্প্রচার হবে না বিটিভির খবর

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪