ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব শ্রমিক আন্দোলন ঘিরে অর্থায়নের অভিযোগ, তালিকায় ১২ শিল্প গ্রুপ টিকা না কেনায় হামের প্রকোপ: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত ৮৩০ পর্যটক নিয়ে ‘এমভি বার আউলিয়া’র যাত্রা পর্যটকদের নিরাপত্তা কতটা নিশ্চিত কক্সবাজারের হোটেলগুলোতে? ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান

নোয়াখালীতে পুলিশ সার্কেল ও ভূমি অফিসে আগুন-ভাংচুর

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার (৪ আগস্ট) বিকেল ও সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজিব ও বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কয়েক প্রত্যক্ষদর্শী জানায়, রোববার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের একটি দল অতর্কিতভাবে বেগমগঞ্জ উপজেলা (ভূমি) কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরে তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসে থাকা ল্যাপটপ ও ডেস্কটপ লুট করে নিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের আরেকটি দল নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কার্যাললে হামলা চালায়। এরপর তারাও সেখানে ভাংচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই আন্দোলনকারীরা সরে যান।

বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, আমি শুনেছি কার্যালয়ে আগুন দিয়ে ল্যাপটপ ও ডেস্কটপ গুলো নিয়ে গেছে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজিব বলেন, সকাল থেকে তারা দিন দফা থানায় আক্রমণ করে। পরবর্তীতে সার্কেল অফিসে গিয়ে তারা কাগজ পত্রে অগ্নিসংযোগ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে পুলিশ সার্কেল ও ভূমি অফিসে আগুন-ভাংচুর

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪