ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সিলগালার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘অধিক ঝুঁকিপূর্ণ’ ঢাকা মেট্রোপলিটন এলাকার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ৭ দিনের মধ্যে খালি করে সিলগালার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে মাউশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থার ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবন ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে। এই তালিকার মধ্যে মাউশির আওতাধীন ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

‘অধিক ঝুঁকিপূর্ণ’ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ,তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়, বাড্ডার আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সিলগালার নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪