ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২০২৮ থেকে বড় পরিবর্তন, শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন বিষয়

জয়নাল আবেদিন
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন পরিকল্পনা অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি নামে দুটি নতুন বাধ্যতামূলক বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে আরও দুটি বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, বিদ্যমান শিক্ষাক্রম পরিমার্জন করে ২০২৭ সালে সংশোধিত রূপ দেওয়া হবে। এরপর বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ২০২৮ সাল থেকে কার্যকর হবে।

তিনি আরও বলেন, “আমরা শিক্ষাক্রমকে বাস্তবসম্মতভাবে রিভাইজ করছি। চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। ইনশা আল্লাহ ২০২৮ সাল থেকে আপনারা বড় পরিবর্তন দেখতে পারবেন।”

এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানান, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করতে নতুন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হবে। ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়টি।

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়ে শিক্ষার্থীদের মূল্যবোধ, নৈতিকতা এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার উপাদান অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষে পাঠদানের কৌশলও এই বিষয়ের অংশ হিসেবে নির্ধারণ করা হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৮ থেকে বড় পরিবর্তন, শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন বিষয়

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬