ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

পরিচালক সূর্য কিরণ আর নেই

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেলুগু ছবির জনপ্রিয় পরিচালক সূর্য কিরণ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৪৮ বছর। সোমবার (১১ মার্চ) চেন্নাইয়ে নিজের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পরিচালক।

জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন পরিচালক সূর্য কিরণ। চিকিৎসা চলছিল চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। রোববার (১০ মার্চ) রাতেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসক জানিয়েছেন, খুব খারাপ ধরনের জন্ডিসের শিকার হয়েছিলেন পরিচালক।

সূর্য কিরণ ছোটবেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। শিশুশিল্পী হিসেবেই সিনেমায় পা রাখেন। ২০০৩ সালে প্রথম ছবি বানান তিনি। প্রথম ছবি সত্যম দিয়েই সূর্য বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। এরপর সূর্য পরিচালিত ধানা ৫১, রাজু ভাই, চ্যাপ্টার ৬ ছবিও বক্স অফিসে সুপারহিট। শুধু ছবি নয়, তেলুগু বিগ বস ১৪ -এর পরিচালনাও করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরিচালক সূর্য কিরণ আর নেই

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪