ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আট মাসেও আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে পারেনি সরকার: নাহিদ ইসলাম

পরিচালক সূর্য কিরণ আর নেই

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেলুগু ছবির জনপ্রিয় পরিচালক সূর্য কিরণ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৪৮ বছর। সোমবার (১১ মার্চ) চেন্নাইয়ে নিজের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পরিচালক।

জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন পরিচালক সূর্য কিরণ। চিকিৎসা চলছিল চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। রোববার (১০ মার্চ) রাতেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসক জানিয়েছেন, খুব খারাপ ধরনের জন্ডিসের শিকার হয়েছিলেন পরিচালক।

সূর্য কিরণ ছোটবেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। শিশুশিল্পী হিসেবেই সিনেমায় পা রাখেন। ২০০৩ সালে প্রথম ছবি বানান তিনি। প্রথম ছবি সত্যম দিয়েই সূর্য বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। এরপর সূর্য পরিচালিত ধানা ৫১, রাজু ভাই, চ্যাপ্টার ৬ ছবিও বক্স অফিসে সুপারহিট। শুধু ছবি নয়, তেলুগু বিগ বস ১৪ -এর পরিচালনাও করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরিচালক সূর্য কিরণ আর নেই

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪