ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া ৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত? শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ হয় কীভাবে, প্রতিকার পাবেন কোথায়? সমবায়ের মাধ্যমে তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী টুকু তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ প্রথম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম

৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত?

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহের নতুন ছবি ‘মাতৃভূমি’ ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছে। ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সলমন খানের সঙ্গে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির একটি গান। সেখানে সলমনের সঙ্গে দেখা গেছে চিত্রাঙ্গদাকেও। নতুন এই কাজের সুবাদে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী—তাঁর অভিনয়জীবন, বিলাসবহুল জীবনযাপন ও সম্পদের পরিমাণ নিয়ে চলছে নানা আলোচনা।

পরিচালক সুধীর মিশ্রের ‘হাজারোঁ খোয়াহিশেঁ অ্যায়সি’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন চিত্রাঙ্গদা। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। এরপর ‘কাল: ইয়েস্টার্ডে অ্যান্ড টুমরো’, ‘সরি ভাই!’, ‘ইয়ে সালি জিন্দেগি’, ‘দেশি বয়েজ’ ও ‘ইনকার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

শুধু বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন চিত্রাঙ্গদা। ‘বব বিশ্বাস’, ‘মডার্ন লাভ মুম্বাই’ ও ‘গ্যাসলাইট’-এর মতো প্রযোজনায় দেখা গেছে তাঁকে।

অভিনয়ের পাশাপাশি তাঁর সম্পদের পরিমাণ নিয়েও কৌতূহল রয়েছে ভক্তদের। বিভিন্ন বিনোদনবিষয়ক প্রতিবেদনের দাবি, চিত্রাঙ্গদার আনুমানিক সম্পদের পরিমাণ ৩৫ থেকে ৪০ কোটি রুপি। সিনেমায় অভিনয়, বিজ্ঞাপন ও অন্যান্য কাজ থেকে তাঁর মূল আয় আসে। বলিউডের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করেন অভিনেত্রী। তাঁর জীবনযাপনেও রয়েছে আভিজাত্যের ছাপ।

আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সলমন খান ও চিত্রাঙ্গদা সিংহ অভিনীত ‘মাতৃভূমি’। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। নতুন জুটির রসায়ন দেখতে আগ্রহী দর্শকেরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত?

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬