অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নিবন্ধনহীন অনলাইন পোর্টালের কারণে সাংবাদিকতার পরিচয়ে কাজ করার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, নিবন্ধনহীন অনলাইন পোর্টালের কারণে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অন্যরা।



























