ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে বাপের বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক? নির্মাতা আতিক জামান গ্রেপ্তার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

বাপের বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক?

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছিলেন ১৮ বছর বয়সী সোগান্দ মোশতারাকি। প্রসবের কয়েক দিন পর নবজাতককে নিয়ে বাবার বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিলেন স্বামীর কাছে। অভিযোগ, এ কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর স্বামী। একপর্যায়ে স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইরানে।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোগান্দের বয়স ছিল ১৮ বছর। কয়েক মাস আগে ২০ বছর বয়সী এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। সম্প্রতি মা হওয়ার পর বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু এ নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ তৈরি হয়। অভিযোগ, একপর্যায়ে ওই যুবক তাঁকে বেধড়ক মারধর করেন এবং এতে তাঁর মৃত্যু হয়।

‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর)-এর তথ্য অনুযায়ী, স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন সোগান্দের স্বামী। তাঁর দাবি, পারিবারিক বিরোধের জেরেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

জানা গেছে, ইরানের কারমান প্রদেশের বাসিন্দা সোগান্দ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনার ধকল কাটিয়ে শেষ পর্যন্ত নিরাপদে সন্তানের জন্ম দেন তিনি। তবে সন্তান জন্মের কয়েক দিনের মধ্যেই স্বামীর হাতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

সোগান্দের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নারী নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

ইরানে বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা ও নারীর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক এ ঘটনাও সেই উদ্বেগকে নতুন করে সামনে এনেছে। মানবাধিকারকর্মীদের মতে, জোরপূর্বক বিয়ে এবং নারীদের জন্য সীমিত আইনি সুরক্ষার কারণে দেশটিতে অনেক নারী নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাপের বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক?

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬