ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসিকে তিন দিনের আলটিমেটাম, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি যুবলীগ-ছাত্রলীগ নেতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে হুমকি দেওয়ার পাশাপাশি থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করেও পুলিশকে ভয়ভীতি দেখানো হয়েছে। ইতোমধ্যে এসব লাইভ ও ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত দুজন হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।

জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে আবু জাফর রানা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে পুলিশ হয়রানি করলে তা মেনে নেওয়া হবে না। ওসিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এখনো সময় আছে। ওসি ও তাঁর পরিবার কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে ‘জয় বাংলা’র প্রতিধ্বনি হবে। পারলে পুলিশকে তা ঠেকানোর চ্যালেঞ্জও জানান তিনি।

লাইভে রানাকে বলতে শোনা যায়, ‘হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।’

অন্যদিকে, একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরে কল করেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি অভিযোগ করেন, বিএনপির কথা শুনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে আটক বা হয়রানি করা হলে পুলিশকে এর পরিণতি ভোগ করতে হবে।

এ সময় থানা জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ এবং ছাত্রলীগ নেতার মুঠোফোনে দেওয়া হুমকির রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওসিকে তিন দিনের আলটিমেটাম, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি যুবলীগ-ছাত্রলীগ নেতার

সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬