ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ টানা বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদে বিপর্যয়ের শঙ্কা মির্জা আজমকে হাজির করতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় না মেনে বিএনপি ঐক্য ভেঙেছে বলে মন্তব্য; সংবিধান সংস্কার পরিষদের শপথের দাবি

জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, গণভোটের গণরায় না মেনে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। তবে সংকটের সময়ে সরকারপ্রধানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেবে এনসিপি।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, জাতীয় ঐক্যের কথা সবার আগে এনসিপিই বলে এসেছে। এখন সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে এবং এনসিপিকেও সেই আহ্বান জানিয়েছে। সংকটের সময়ে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে তাঁদের ইতিবাচক অবস্থান রয়েছে।

তবে ঐক্যের পরিবেশ তৈরির দায়িত্ব বিএনপিকেও নিতে হবে বলে মনে করেন এনসিপি আহ্বায়ক। তাঁর ভাষ্য, গণভোটের গণরায় মেনে না নেওয়ার মধ্য দিয়ে বিএনপি জাতীয় ঐক্য নষ্ট করেছে। তাই ঐক্যের উদ্যোগ সফল করতে হলে দলটিকে আগে নিজেদের অবস্থান সংশোধন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। শেখ হাসিনার রায় কার্যকরের বিষয়ে বিএনপি একমত হলে জাতীয় ঐক্য গড়ে তোলার পথ তৈরি হতে পারে। এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি দ্রুত ভেঙে দেওয়া এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবিও জানান তিনি।

জুলাই সনদ, গণহত্যার রায় ও গঙ্গা চুক্তির মতো বিষয়কে সামনে রেখেই তাঁরা জাতীয় ঐক্য গড়ে তুলতে চান বলে জানান নাহিদ ইসলাম।

এ সময় যুক্তরাজ্য সফরে তাঁর ওপর হামলার ঘটনাও তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে পতিত ফ্যাসিস্টদের লোকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাঁর দাবি, যুক্তরাজ্যের ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন। অনলাইন বৈঠকে হামলাকারীরা নাহিদ ইসলামকে হত্যার উদ্দেশ্যের কথা বলেছে বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ওই পরিস্থিতিতে প্রবাসীরা তাঁদের নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। দেশে ও বিদেশে একই গোষ্ঠী নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিষয়টি যুক্তরাজ্য সরকারকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬