ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার এক

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছা উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান সোনাকুড় গ্রামের আসিরুদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশিকুর রহমান ও তার চাচাতো ভাই ফজলুর রহমান ফজলুর (পিতা: আমিন) মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে ফজলু, নজরুল ও মনিরুজ্জামানসহ কয়েকজন আশিকুর রহমানকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

​পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​হাসপাতালে নিহতের বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মাধবী বিশ্বাস, একই বিভাগের ডাক্তার এস. এম. তহিদুর রহমানের উদ্ধৃতি দিয়ে জানান, হাসপাতালে আনার আগেই আশিকুর রহমানের মৃত্যু হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফজলুর রহমান ওরফে ফজলুকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার এক

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬