ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বই

কুমল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন শিক্ষাক্রমে আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বই চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। বইগুলোতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এই চারটি নতুন বই ২০২৭ সালেই শিক্ষার্থীদের দেওয়া হবে। কারিকুলামের যেসব জায়গায় পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হবে, সেগুলো ২০২৮ সাল থেকে করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রীড়া শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে তুলে মানবসম্পদে পরিণত করার ওপর জোর দেন তিনি।

দেশ গঠনে এসব শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন ড. এহছানুল হক মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এবারের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে চারটি অঞ্চলে ভাগ হয়ে মোট ৪০৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল—এই চারটি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বই

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬