ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালের বন্যায় নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব আপিল বিভাগে নতুন বিচারপতি হাবিবুল গনি ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ হড়পা বান দলীয় পরিচয় ছেড়ে রাষ্ট্রপতি: ‘এখন সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ’ মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রকল্পের মেয়াদ শেষ, ২০ শতাংশ কাজেই থমকে সিলেট-ছাতক রেলপথ নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগ, নিখোঁজ ৪৬৬ বিদেশি পর্যটক কাদার স্রোতে চোখের পলকে গিলে নিল আস্ত ভবন, নেপালে হড়পা বানের ভয়াবহ দৃশ্য সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আপিল বিভাগে নতুন বিচারপতি হাবিবুল গনি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

শপথ গ্রহণের পরই আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে যুক্ত হবেন বিচারপতি হাবিবুল গনি। তাঁর যোগদানের ফলে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে পাঁচজনে।

দীর্ঘদিন হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করে আসা বিচারপতি হাবিবুল গনির জন্ম ১৯৬২ সালের ৩১ মে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ১৯৯২ সালের ১১ এপ্রিল হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতার পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান হাবিবুল গনি। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন।

হাইকোর্টে দায়িত্ব পালনকালে তিনি দেওয়ানি ও ফৌজদারি—দুই ধরনের মামলার বিচারিক কার্যক্রমে যুক্ত ছিলেন। বিভিন্ন সময়ে বেঞ্চে বসে ফৌজদারি আপিল, জামিন, রিভিশন ও মৃত্যুদণ্ডের রেফারেন্সসহ গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও আইন ও বিচারবিষয়ক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। এ জন্য কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করেছেন বিচারপতি হাবিবুল গনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আপিল বিভাগে নতুন বিচারপতি হাবিবুল গনি

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬