ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন দলটির ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।

ফিফার শাস্তিমূলক (ডিসিপ্লিনারি) তালিকায় বিষয়টি প্রকাশের পর এ তথ্য সামনে আসে। তবে সংস্থাটি এখনো বরখাস্তের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ শেষে ফিফার ম্যাচ প্রোটোকল লঙ্ঘন এবং অনুমোদনহীন এলাকায় প্রবেশের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে সৃষ্ট বিতর্কের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক। ওই ম্যাচে লাল কার্ড দেখার পরও বালোগুনকে মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে উদযাপন করতে দেখা যায়, যা ফিফার নিয়মবহির্ভূত।

তবে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা বা তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলানোর কোনো সম্পর্ক নেই।

ফেডারেশন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। তাদের ভাষ্য, বিষয়টি পুরোপুরি ফিফার এখতিয়ারভুক্ত। একইভাবে ফিফাও এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে যুক্ত এবং ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা ফ্র্যাঙ্ক প্যানেল এর আগে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএসহ বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

সংবাদ প্রকাশের সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬