ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশ্নপত্র ফাঁসে ৫ বছরের কারাদণ্ড, ডিজিটাল কারসাজিতেও কঠোর শাস্তির বিধান শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, জাতির অগ্রগতির ভিত্তি সুস্থ ও দক্ষ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড প্রবাসী কর্মসংস্থানে নতুন দিগন্ত, খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বিনিয়োগ বাড়াতে বীমা খাতে আইনি সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা–কর্মীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার চৌগাছায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, মণিরামপুরে আটক স্ত্রী লাশ ফেরে, ফেরে না জীবনের স্বস্তি

‘প্রভাতি ট্রেন’ চালুর দাবিতে অবস্থান, রেল অবরোধের হুঁশিয়ারি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্পে ভোরবেলা ঢাকাগামী ‘প্রভাতি ট্রেন’ চালুসহ ৬ দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

সোমবার (৬ জুলাই) দুপুর ১টায় ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, মেগা প্রকল্প চালু হলেও যশোরবাসী কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত। ভোরে ঢাকায় গিয়ে দিনে কাজ শেষ করে ফিরতে উপযোগী কোনো ট্রেন না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়ছেন।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— ভোরবেলা যশোর থেকে ঢাকাগামী প্রভাতি ট্রেন চালু, বেনাপোল ও দর্শনা রুটে নতুন ট্রেন চালু, ডাবল রেললাইন নির্মাণ, সিঙ্গিয়া স্টেশনে কনটেইনার টার্মিনাল স্থাপন এবং সব ট্রেনে সাধারণ বগি যুক্ত করা।

সংগঠনের আহ্বায়ক কাওসার আলী বলেন, প্রকল্পের নাম ঢাকা-যশোর হলেও যশোরবাসীই সুবিধা থেকে বঞ্চিত। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে রেল অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘প্রভাতি ট্রেন’ চালুর দাবিতে অবস্থান, রেল অবরোধের হুঁশিয়ারি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬