ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিসা যাচাইয়ে জালিয়াতির সন্দেহ, শাহজালাল বিমানবন্দর ছেড়ে গেলেন ৭১ যাত্রী কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি ফ্রান্স, ম্যাচ কবে-কখন? ৭০ কোটি টাকার সমুদ্রমুখী বাড়িতে আমির-গৌরীর বিয়ে ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘাম, বাড়ছে কিডনিতে পাথরের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ মোদিকে হত্যার হুমকি, তদন্তে অস্ট্রেলিয়ান পুলিশ শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব হাসনাতদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ কি ‘প্রোপাগান্ডা’? বিতর্কের কেন্দ্রে গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি ফ্রান্স, ম্যাচ কবে-কখন?

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ ষোলোর লড়াইয়ে ১-০ গোলের জয়ে শেষ আটে উঠে এখন মরক্কোর বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেদের দল।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের দখলে। তবে প্যারাগুয়ের সুশৃঙ্খল রক্ষণ এবং শারীরিক ফুটবলের কারণে প্রথমার্ধে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি দিদিয়ের দেশমের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় ফরাসিরা। তবুও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়। দক্ষিণ আমেরিকার দলটি নিজেদের আক্রমণের চেয়ে ফ্রান্সের ছন্দ নষ্ট করতেই বেশি মনোযোগী ছিল। ফলে ম্যাচটি কঠিন পরীক্ষায় পরিণত হয় এমবাপ্পেদের জন্য।

শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেন বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে। বক্সের ভেতরে ড্রিবলিংয়ের সময় ফাউলের শিকার হলে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে ফ্রান্সকে পেনাল্টি দেন তিনি।

ম্যাচের ৭০তম মিনিটে স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে জালের দেখা পান তিনি। সেই একমাত্র গোলই ফ্রান্সকে পৌঁছে দেয় কোয়ার্টার ফাইনালে।

কবে হবে মরক্কো-ফ্রান্স ম্যাচ?

কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার রাত ২টা (বাংলাদেশ সময়) মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। শেষ চারে জায়গা নিশ্চিত করতে দুই দলের লড়াই ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি ফ্রান্স, ম্যাচ কবে-কখন?

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬