ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘাম, বাড়ছে কিডনিতে পাথরের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ষাকাল শুরু হলেও তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরমে নাজেহাল জনজীবন। প্রচণ্ড ঘামের কারণে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যাওয়ায় অনেকেই পানিশূন্যতায় ভুগছেন। চিকিৎসকদের মতে, সময়মতো সেই ঘাটতি পূরণ না হলে কিডনির ওপর চাপ বাড়তে পারে, এমনকি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে।

কিডনি বিশেষজ্ঞদের ভাষ্য, সমস্যার মূল কারণ গরম নয়; বরং শরীরে পানির ঘাটতি। গরমের সময় অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে পানি ও বিভিন্ন খনিজ বেরিয়ে যায়। এ সময় পর্যাপ্ত পানি বা তরল খাবার গ্রহণ না করলে পানিশূন্যতা তৈরি হয়, যা কিডনির স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে।

কিডনির প্রধান কাজ হলো রক্ত থেকে বর্জ্য ও অতিরিক্ত পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া। এই প্রক্রিয়া স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে পানির পরিমাণ কমে গেলে রক্তপ্রবাহও কমে যায়, ফলে কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় পানিশূন্যতা থাকলে প্রস্রাব ঘন হয়ে যায়। এতে ক্যালসিয়াম, অক্সালেট ও ইউরিক অ্যাসিডের মতো খনিজ উপাদান প্রস্রাবে জমাট বাঁধতে শুরু করে, যা ধীরে ধীরে কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়ায়।

শুধু পাথরই নয়, দীর্ঘদিন পর্যাপ্ত পানি না খেলে মূত্রনালির সংক্রমণ, কিডনির কার্যক্ষমতা হ্রাস এবং গুরুতর ক্ষেত্রে স্থায়ী কিডনি ক্ষতির আশঙ্কাও তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

তবে কিডনি সুস্থ রাখতে শুধু বেশি পানি খেলেই হবে না। বিশেষজ্ঞদের পরামর্শ, বয়স, ওজন, দৈনন্দিন শারীরিক পরিশ্রম এবং আবহাওয়া বিবেচনায় রেখে পরিমিত পরিমাণে পানি পান করা উচিত। অতিরিক্ত পানি গ্রহণও কিছু ক্ষেত্রে কিডনির ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, গরম ও আর্দ্র আবহাওয়ায় তৃষ্ণা লাগার অপেক্ষা না করে নিয়মিত পানি পান, প্রয়োজন অনুযায়ী তরল খাবার গ্রহণ এবং পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়াই কিডনি সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘাম, বাড়ছে কিডনিতে পাথরের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ

সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬