ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী শয্যা সঙ্কট, হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা প্রতিশোধ নয়, জাতীয় ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী যশোরে জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এত লোডশেডিং কেন? গ্যাস-কয়লা সংকটেই বাড়ছে বিদ্যুতের ভোগান্তি ইউরোপের পর তীব্র তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ গ্রিডে রেকর্ড চাপ

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয়

শহিদুল ইসলাম দইচ ,যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারি যতই প্রভাবশালী হোক কিংবা নিজের আত্মীয় বা দলীয় ব্যক্তি হোক না কেন, তাদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

শনিবার যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি জিসি থেকে কায়েমখোলা জিসি, বাগডাঙ্গা, ঝালদিয়া ও চান্দুটিয়া হয়ে ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের সমাজে কোনো স্থান নেই। দলের ভাবমূর্তি রক্ষার প্রশ্নে কে কত বড় নেতা বা প্রভাবশালী ব্যক্তি, তা বিবেচনায় নেওয়া হবে না। অন্যায়ের সঙ্গে জড়িত কারও সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঠিকাদার আত্মীয় বা দলীয় লোক হলেও মানসম্মত কাজ বুঝে নিতে হবে।

একই সঙ্গে তিনি স্থানীয়দের ঠিকাদারদের কাছ থেকে কোনো ধরনের অন্যায্য বা অনৈতিক সুবিধা গ্রহণ না করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, মহিলা দলনেত্রী সেলিনা পারভীন শেলীসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয়

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬