ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজপথের লড়াই থেকে নেতৃত্বের দ্বারপ্রান্তে আরিফুল ইসলাম আরিফ অসহায় মানুষের জন্য ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’ চালু ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন ১৪ মার্চ শুরু ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের উদ্যোগ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, মানতে হবে ৮ ধাপ বিদ্যালয় আছে, শিক্ষক নেই—টাঙ্গাইলে শূন্য ১,৪৫৯ পদ আওয়ামী লীগ নেতার বাড়ি দখল, বিএনপি নেতা বহিষ্কার পীরস্থানের জমি দখলের অভিযোগ, কবর ও ঘর ভাঙচুরের দাবি; থানায় অভিযোগ প্রান্তিক মানুষের ভোগান্তি কমাতে দাউদপুরে ‘মিনি উপজেলা’

৭০ কোটি টাকার সমুদ্রমুখী বাড়িতে আমির-গৌরীর বিয়ে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড তারকা Aamir Khan ও গৌরী স্প্র্যাটের বিয়েকে ঘিরে এখন সরগরম মুম্বই। রবিবার (৫ জুলাই) বান্দ্রার সমুদ্রমুখী বিলাসবহুল বাসভবনে বসছে তাদের বিয়ের আসর। প্রায় ৭০ কোটি টাকা মূল্যের এই বাড়িতেই ঘরোয়া পরিবেশে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন এই তারকা জুটি।

ঘনিষ্ঠ সূত্রের খবর, জাঁকজমকের পরিবর্তে সাদামাটা ও ব্যক্তিগত আয়োজনকেই গুরুত্ব দিয়েছেন আমির ও গৌরী। তাই বিয়ের অনুষ্ঠানটি রাখা হয়েছে সীমিত পরিসরে। তবে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের পরিচিতজন মিলিয়ে প্রায় ১৫০ অতিথি উপস্থিত থাকতে পারেন।

মুম্বইয়ে টানা বর্ষণের মধ্যেও বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। অভিনেতার বাসভবন সাজানো হচ্ছে আলোকসজ্জায়। অতিথিদের জন্য বিশেষ প্যান্ডেলও নির্মাণ করা হয়েছে। বিয়ের পুরো আয়োজনের তদারকি করছেন আমির ও গৌরী নিজেরাই। অতিথিদের জন্য তাদের পছন্দের নানা খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গেছে।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার আগের দুই সংসারের সন্তানদের। পাশাপাশি গৌরী স্প্র্যাটের আগের পক্ষের সন্তানও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

বিয়েতে আমিরের দীর্ঘদিনের বন্ধু Ashutosh Gowariker এবং প্রযোজক-পরিচালক Rajkumar Santoshi-সহ চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। তবে আমিরের সাবেক স্ত্রী Reena Dutta ও Kiran Rao অনুষ্ঠানে থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে নতুন সংসার শুরু করেন তিনি। দীর্ঘ সময় একসঙ্গে পথচলার পর সেই সম্পর্কেরও ইতি ঘটে। এবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭০ কোটি টাকার সমুদ্রমুখী বাড়িতে আমির-গৌরীর বিয়ে

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬