ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি বছর একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) দুপুরে দেশের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় বিএনসিসির (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বের গুণাবলি বিকাশে বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, জনপ্রতিরক্ষা ও বিভিন্ন জাতীয় প্রয়োজনে বিএনসিসির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতি বছর একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬