এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে আহসান হাবিব এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা।
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায় নিজ ব্যাচেও প্রথম স্থান অধিকার করেন তিনি।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি, আর্থিক অনিয়ম ও রাজস্বসংক্রান্ত বিভিন্ন আলোচিত অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তার ভূমিকা ছিল বলে জানা গেছে।

















