ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাজেট পাসের আগে বড় পরিবর্তন, মিলতে পারে করদাতাদের স্বস্তি জুলাই শহীদের অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে? মায়ের অভিযোগ আমিত্ব -প্রতারণার দেয়াল ইথানের শরীর থেকে গুলি বের করা যায়নি এখনো এনসিটির দায়িত্ব পাচ্ছে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ইন্দিরা পেরেছিলেন, ‘নিঃস্ব’ মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? চব্বিশের জুলাই আন্দোলনের নেতা-মাস্টারমাইন্ড কে? সংসদে তুমুল বিতর্ক দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ৩ হাজার মেগাওয়াট ঘাটতি: দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জুলাই শহীদের অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে? মায়ের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ আব্দুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

শহীদ শাহরিয়ারের মা মমতাজ বেগমের অভিযোগ, ছেলের অনুদানের টাকা থেকে প্রায় সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার কিনে দ্বিতীয় বিয়ে করেছেন তার স্বামী। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং নিজের সামর্থ্যেই বিয়ের খরচ বহন করেছেন।

জানা গেছে, আব্দুল মতিন ও মমতাজ বেগমের বিয়ে হয় ২০০৪ সালের ৭ নভেম্বর। দীর্ঘ ২২ বছরের সংসারে তাদের একমাত্র ছেলে ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন। তাদের ১০ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।

শেখ শাহরিয়ার ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার মিরপুর-১০ এলাকায় ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, গত ২৯ মে আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেন। বিয়েতে ৭ লাখ টাকা কাবিন ও প্রায় সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

মমতাজ বেগম অভিযোগ করে বলেন, “সন্তানের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আমার অনুমতি ছাড়া তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। শহীদ পরিবারের জন্য দেওয়া অনুদানের টাকা ব্যবহার করা হয়েছে কি না, সেটার তদন্ত হওয়া দরকার।”

তিনি আরও অভিযোগ করেন, শহীদ পরিবারের জন্য দেওয়া এককালীন ৩০ লাখ টাকা উত্তোলনের জন্য তার স্বামী স্বাক্ষর জালিয়াতির চেষ্টা করেছিলেন। এছাড়া ছেলের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগও করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন বলেন, “বংশ রক্ষার জন্য এবং মায়ের অনুরোধে আমি দ্বিতীয় বিয়ে করেছি। প্রথম স্ত্রী আমাকে অনুমতি দিয়েছিলেন। ছেলের অনুদানের টাকা দিয়ে বিয়ে করার প্রয়োজন নেই, আমার নিজের আয় রয়েছে।”

তিনি আরও বলেন, তিনি বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন।

এদিকে জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই শহীদের অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে? মায়ের অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬