ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।

শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এর মধ্য দিয়েই ঢাকায় তার আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হয়।

চলতি বছরের এপ্রিলে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। কূটনৈতিক ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, কারণ সাধারণত পেশাদার কূটনীতিকদেরই এই দায়িত্ব দেওয়া হয়।

দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিচ্ছেন প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়ে। প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

নতুন হাইকমিশনারের আগমনকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগামী দিনগুলোতে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী

সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬