ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহর পৌরসভার প্রকৌশলীদের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও উপসহকারি প্রকৌশলীর নানা অনিয়ম, দূর্নীতি এবং নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেটে চাটমোহর নাগরিক কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নির্বাচিত ঠিকাদার ইহাম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহমেদ প্রমুখ।

এ সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, ঠিকাদার শাহজাহান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী রাফিউল বারী এবং উপ-সহকারি প্রকৌশলী আব্দুল আজিজ পৌরসভায় নানা অনিয়ম ও দূর্নীতি চালিয়ে যাচ্ছে। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করছেন। তদন্ত করলেই প্রমাণ মিলবে।

বক্তাদের অভিযোগ, সম্প্রতি ৩৭ লক্ষাধিক টাকার একটি কাজের টেন্ডার আহবান করা হলে অনেকেই দরপত্র দাখিল করেন। দরপত্রের লটারিতে ইহাম কনস্ট্রাকশন বিজয়ী হয়। কিন্তু ওয়ার্ক অর্ডার দিতে সহকারি প্রকৌশলী মোটা টাকা দাবি করেন।

টাকা না দেওয়ায় ওয়ার্ক অর্ডার না দিয়ে পূর্বের লটারি বাতিল করে পুনরায় লটারী করেন। সেখানে মোটা টাকার বিনিময়ে আওয়ামী লীগের এক নেতাকে কাজ পাইয়ে দেন এই কর্মকর্তা।
মানববন্ধনে বক্তারা ইহাম কনস্ট্রাকশনকে ওয়ার্ড অর্ডার দেওয়াসহ অসাধু দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী রাফিউল বারী গণমাধ্যমকে বলেন, পূর্বে কোন লটারী হয়নি, কাউকে কোন উইনার লেটারও দেওয়া হয়নি। একবারই লটারী হয়েছে। তিনি দাবি করেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ইহাম কনস্ট্রাকশনের কাগজপত্র সঠিক ছিলো না। এখানে কোন অনিয়ম করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাটমোহর পৌরসভার প্রকৌশলীদের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬