ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে দুই মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই আবু সাঈদ, একদল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গতকাল (৩ জুন) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম অভিযানে উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর পূর্বপাড়া গ্রাম থেকে হাবিবুর রহমান মণ্ডল ওরফে খাজা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি শিবপুর পূর্বপাড়া গ্রামের খলিলুর রহমান মণ্ডলের ছেলে।

অপরদিকে রাত সাড়ে ৯টার দিকে একই আভিযানিক দল আলমপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে সুমন মণ্ডল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি উপজেলার পৌলঞ্জ গ্রামের নাসির উদ্দিন মণ্ডলের ছেলে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম বলেন, “আমাদের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্যাপেনটাডলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। (৪ জুন) বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে দুই মাদক কারবারি গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬