ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীন হাসপাতালের অবহেলাতেই ৬ শিশুর মৃত্যু, বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদ-দ্বীন হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও দায়িত্বে চরম অবহেলার কারণেই ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, হাসপাতালটি কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বদ্ধ পরিবেশের কারণে সেখানে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, তদন্তে পাওয়া তথ্য ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদ-দ্বীন হাসপাতালের অবহেলাতেই ৬ শিশুর মৃত্যু, বললেন স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬