ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের সংক্রমণ শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নেই, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল-এর তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৬ শতাংশের বয়স ১৫ বছরের বেশি এবং ৬ শতাংশের বয়স ৩০ বছরের ঊর্ধ্বে। হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে দুইজন প্রাপ্তবয়স্কর মৃত্যুও হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৬৯ জন। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০ জন।

একই সময়ে ১ হাজার ২০৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতালের হাম ওয়ার্ডে বর্তমানে বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩২ বছর বয়সী ইব্রাহিম মল্লিক ছাড়াও ৩০ বছরের বেশি বয়সী কেয়া বিশ্বাস ও আব্দুল মালেক রয়েছেন। তারা তীব্র মাথাব্যথা, শরীরে র‍্যাশ এবং অন্যান্য জটিলতায় ভুগছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সেখানে মোট ৬ হাজার ৬৮২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩০ বছরের বেশি বয়সী রোগী ৩৮৭ জন এবং ১৫ বছরের বেশি বয়সী রোগী ৬৭৯ জন।

ডিএনসিসি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আসিফ হায়দার বলেন, হামে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জটিলতায় পড়ার ঝুঁকি বেশি থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দেশে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬