তিন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দেশের তিনটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।
নতুন প্রশাসক নিয়োগ পাওয়া জেলা তিনটি হলো— সিরাজগঞ্জ জেলা পরিষদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদ এবং সাতক্ষীরা জেলা পরিষদ।
প্রজ্ঞাপন অনুযায়ী—মো. সাইফুল ইসলাম-কে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। মো. শরীফুজ্জামান-কে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মো. হাবিবুল ইসলাম হাবিব-কে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।





















