ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দফা দাবিতে রামেকে চিকিৎসকদের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত নোটিশ প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজশাহী মেডিকেল কলেজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

বুধবার (৪ জুন) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, এফসিপিএস প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন স্তরের চিকিৎসকরা অংশ নেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চিকিৎসকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ওই নোটিশ প্রত্যাহারের আহ্বান জানান তারা।

এ সময় স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, হুমকি ও অসদাচরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এছাড়া বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, চিকিৎসা শিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের দীর্ঘ সময়ের কারণে অনেক মেধাবী চিকিৎসক সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী চিকিৎসক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন দফা দাবিতে রামেকে চিকিৎসকদের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬