ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন কূটনৈতিক অবস্থানের পক্ষে বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত বা পাকিস্তান—কোনো দেশের বলয়ে নয়, বরং বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও স্বাধীন অবস্থানকে প্রাধান্য দিয়ে এগোতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর পিআইবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান কখনও কাউকে শত্রু হিসেবে দেখেননি; বরং সবাইকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার চেষ্টা করেছেন। সেই নীতির ধারাবাহিকতায় বিএনপিও কোনো আঞ্চলিক বলয়ে যুক্ত হতে চায় না। তিনি বলেন, “আমরা ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না, নিজেদের একটি বলয়ে থাকতে চাই।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিভাজনের রাজনীতি পরিহার এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বিএনপি। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে ফখরুল জানান, সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শন অনুসরণ করতে চায় বিএনপি।

সভায় সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সরকার সতর্ক ও দায়িত্বশীল অবস্থান বজায় রাখছে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাধীন কূটনৈতিক অবস্থানের পক্ষে বিএনপি: ফখরুল

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬