ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে মাসুদ খানকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

মাসুদ খান বর্তমানে Unilever Consumer Care Limited Bangladesh-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি Crown Cement PLC-এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্বে রয়েছেন।

চার দশকের বেশি কর্মজীবনে তিনি দেশি-বিদেশি বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে LafargeHolcim Bangladesh-এ দীর্ঘ ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে কাজ করেছেন। এর আগে প্রায় ২০ বছর British American Tobacco-এর বিভিন্ন পদে দেশে ও বিদেশে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি Singer Bangladesh এবং Community Bank Bangladesh PLC-এর স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবেও যুক্ত রয়েছেন।

এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার পদত্যাগ করেন। পদত্যাগকারী কমিশনাররা হলেন মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং সাইফউদ্দিন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য অনুযায়ী, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগের পরই দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে নতুন দায়িত্ব পেলেন মাসুদ খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬