সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে ৬ মাদক কারবারি আটক
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়া এলাকার নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, তামিম, অনন্ত, নজরুল ও মাহবুব আলম।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





















